- ২১ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ফেব্রুয়ারির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রথমবারের মতো ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসউদসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান, কর্ণেল আব্দুল বাতেন (অবসরপ্রাপ্ত) অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জামায়াতের পক্ষ থেকে পূর্ব ঘোষণা করা হয়েছিল, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পড়বেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ভাষা আন্দোলনের চেতনা ও শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে একত্রিত হয়েছেন।