Monday, July 20, 2026

ভারতের শিলচর থেকে অনুভূত ৪.৮ মাত্রার ভূমিকম্প, দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন


প্রতীকী ছবিঃ ভুমিকম্প (সংগৃহীত)

স্টাফ রিপোর্টারঃ PNN 


দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ৪.৮ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়।


দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। বিশেষ করে সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকাতে ভূমিকম্পের প্রভাব বেশি দেখা গেছে। রাজধানী ঢাকায়ও কম্পনের দুলন অনুভূত হয়েছে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা থেকে প্রায় ২৫৪ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ফলে আপাতত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান, আসামের শিলচর অঞ্চলে প্রায়শই কম্পন অনুভূত হয় এবং এ ধরনের ভূমিকম্প সাময়িকভাবে আতঙ্ক সৃষ্টি করতে পারে, তবে তাত্ত্বিকভাবে এটি বড় ধ্বংসের সম্ভাবনা খুব কম। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন