Thursday, March 12, 2026

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি পিএসজির, চেলসির জালে পাঁচ গোল


ছবিঃ চেলসি-কে ৫–২ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে বড় জয় তুলে নিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের ক্লাব চেলসি-কে ৫–২ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।

বুধবার দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হয় প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল পিএসজি।

ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাডলি বারকোলা। পরে ব্যবধান বাড়ান ওসমান ডেম্বেলে। তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় চেলসি। প্রথমে গোল করে ব্যবধান কমান মালো গুস্তো, এরপর সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ।

ম্যাচের শেষ ভাগে আবারও নিয়ন্ত্রণ নেয় পিএসজি। মাঝমাঠের খেলোয়াড় ভিতিনহা একটি গোল করেন। এরপর বদলি হিসেবে নামা খভিচা কাভারাটস্খেলিয়া জোড়া গোল করে ম্যাচের ফল নির্ধারণ করে দেন। শেষ পর্যন্ত ৫–২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উল্লেখ্য, প্রায় আট মাস আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরেছিল পিএসজি। তবে এবার ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেই প্রতিপক্ষকে দারুণভাবে চাপে রাখে তারা।

দুই লেগের এই পর্বের ফিরতি ম্যাচ আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে। সেখানে ঘুরে দাঁড়াতে পারলে তবেই শেষ আটে ওঠার আশা বাঁচবে চেলসির। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন