Thursday, May 21, 2026

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও রোহিঙ্গা নাগরিক আটক


ছবিঃ রামু উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগী এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগী এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল বাড়িটিতে অভিযান চালায়। অভিযানের সময় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন