Thursday, April 16, 2026

রাজশাহী মহানগর পুলিশের ১১ কর্মকর্তার বদলি, ৫ থানায় নতুন ওসি


প্রতীকী ছবিঃ আরএমপি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী 

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) প্রশাসনে একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সর্বমোট ১১ জন কর্মকর্তার এ বদলির মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে সাইবার ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে ওই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন থানার পরিদর্শক (তদন্ত) পদেও রদবদল আনা হয়েছে। বেলপুকুর থানার শামছুল আলমকে কর্ণহার থানায়, রাজপাড়া থানার আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার এমএম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী এই বদলি করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন