- ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেলা একটার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বপালনকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক সহযোগিতা প্রসঙ্গ উঠে আসে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি নির্বাচনী সময়ে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।