Wednesday, May 20, 2026

অপরাধের প্রচার হয়, বিচারের প্রচার হয় না


ছবিঃ অপরাধের প্রচার হয়, বিচারের প্রচার হয় না(সংগৃহীত)

আমার আইনের অল্পস্বল্প জ্ঞান থেকে একটা বিষয় বলতে পারি যে বাংলাদেশের আইনে অপরাধীকে শাস্তি দেবার জন্য আইনের খুব একটা ঘাটতি নেই। যেমন ধরেন, "নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০" তে নারী ও শিশু ধর্ষণের মতো অপরাধের জন্য সেখানে মৃত্যুদণ্ড বা সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

তারপরও সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থা নিয়ে এত ভয়, হতাশা ও অনাস্থা কেন?


আমার পর্যবেক্ষণে এর পেছনে অন্তত দুইটি বড় কারণ ধরা পড়েছে।


১. বিচার প্রক্রিয়ায় গতি, দক্ষতা ও আধুনিকতার অভাব: 

বাংলাদেশের তাত্ত্বিক আইন অনেক ক্ষেত্রেই শক্তিশালী। কিন্তু সমস্যা শুরু হয় তদন্ত, কেস ম্যানেজমেন্ট এবং বিচার প্রক্রিয়ায় দীর্ঘসময়ে। তারিখের পর তারিখ, দীর্ঘসূত্রতা, দুর্বল তদন্ত, প্রযুক্তিগত পিছিয়ে থাকা এবং অদক্ষ ব্যবস্থাপনা মানুষের আস্থা কমিয়ে দেয়। কিছুদিন আগে দেখলাম, এক মহিলা তার ছেলে হত্যার বিচারের আসায় মামলা চালাতে যেয়ে জমি জমা বেচে এখন ভিক্ষা করে জীবন যাপন করছেন।

বিচার শুধু হওয়াই যথেষ্ট না। বিচার দৃশ্যমান, সময়োপযোগী ও কার্যকর হওয়াও জরুরি। সঠিক বিচারের জন্য সময় প্রয়োজন এটা যেমন সত্য, Justice delayed is Justice denied অনেক ক্ষেত্রেই সত্য। 


২. অপরাধের প্রচার হয়, কিন্তু বিচারের প্রচার হয় না: 

বাংলাদেশে কোনো ভয়াবহ অপরাধ ঘটলে সেটি ব্যাপকভাবে প্রচার হয়। কিন্তু সেই মামলার তদন্ত, চার্জশিট, সাক্ষ্যগ্রহণ, রায় বা দণ্ড — এগুলোর ফলোআপ সাধারণ মানুষ আর জানতে পারে না।

ফলে সমাজে একটা ধারণা তৈরি হয়:

“অপরাধ হয়, কিন্তু বিচার হয় না।”


বাস্তবে প্রতিদিন বহু মামলায় সাজা হচ্ছে। কিন্তু সেই তথ্য মানুষের কাছে পৌঁছায় না। এই বিষয়ে সাধারণ মানুষের জন্য কোন ডাটাবেইজ ও নাই। 

এর বড় ও নেগেটিভ সামাজিক প্রভাব আছে। যেমন..

• বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায়

• অপরাধীদের মধ্যে আইন প্রয়োগের ভয় কমে যায়

• সমাজে আইনের শাসন (Rule of Law) দৃশ্যমান থাকে না


বর্তমান আধুনিক ও তথ্যপ্রবাহের যুগে একটা বিষয় ব্যাপার আসলেই খুব গুরুত্বপূর্ণ: "প্রচারেই প্রসার।”


রাষ্ট্রের বিচারব্যবস্থার ক্ষেত্রেও Responsible Public Legal Communication এখন আর লাক্সারি না, বরং জরুরী প্রয়োজন।


তবে আমি তথাকথিত “Crime Patrol” ধরনের Sensational crime content-এর ঘোর বিরোধী। কারণ অনেক সময় এসব কনটেন্ট অপরাধ প্রতিরোধের চেয়ে অপরাধের কৌশলই বেশি জনপ্রিয় করে তোলে।


সময়ের সাথে আমাদের প্রয়োজন:

• আদালত ব্যবস্থার ডিজিটালাইজেশন

• দক্ষ মামলা ব্যবস্থাপনা (Efficient Case Management) ও তথ্যভিত্তিক (Data Driven) বিচারব ব্যবস্থা

• দায়িত্বশীল আইনি সচেতনতা বৃদ্ধি প্রোগ্রাম 

• বিচার প্রক্রিয়ার স্বচ্ছ আপডেট

• এবং মানুষের কাছে দৃশ্যমান আইনের শাসন (Rule of Law প্রতিষ্ঠ।


আইনের প্রতি মানুষের আস্থা শুধু আইনের বড় বড় কঠিন বই দিয়ে তৈরি হয় না।

কার্যকর, দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়াই সেই আস্থা তৈরি করে


(লেখকের নিজস্ব অভিমত।)


লেখক: 

খন্দকার শামীম

মানবাধিকার কর্মী ও কলামিস্ট 

PATH Bangladesh এর সহ প্রতিষ্ঠাতা ও সভাপতি।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন