Thursday, February 5, 2026

নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক


ছবিঃ যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঝালকাঠির 

ঝালকাঠির নলছিটি উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।

আটক দুজন হলেন নলছিটি পৌর এলাকার গৌরিপাশা গ্রামের বাসিন্দা গিয়াস মল্লিক (৩৫) এবং সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের একই পদে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর এলাকার অনুরাগ গ্রামে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ, একটি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনী মাদকদ্রব্যসহ ওই দুজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন