Thursday, March 5, 2026

মাটিরাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার


ফাইল ছবিঃ গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. তাজুল ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি মো. তাজুল ইসলাম। তিনি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন এবং তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চেক জালিয়াতির মামলাসহ মোট ১১টি মামলা বর্তমানে বিচারাধীন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হবে। ওসি শাহেদ উদ্দিন বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয়ভাবে নানা আলোচনা সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন