Thursday, June 4, 2026

কুমিল্লায় গ্যাসের চুলার আগুনে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ


ফাইল ছবিঃ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়।

দগ্ধরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও দুই বছর বয়সী শিশু হুররাম। পরিবারের সদস্যরা জানান, সকালে রান্নার প্রস্তুতিকালে হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘরের ভেতর আগুনের তাপ ও শিখায় তারা দগ্ধ হন।

স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে জিল হকের শরীরের ৫৪ শতাংশ এবং উম্মে হুমায়রার ৬৫ শতাংশ পুড়ে গেছে, যা আশঙ্কাজনক। মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবারই জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর দগ্ধ দুজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন