Monday, April 13, 2026

কিডনি চিকিৎসকের হাসপাতালে চাঁদাবাজি, সাতজন র‍্যাবের হাতে গ্রেপ্তার


ছবিঃ ঢাকার শ্যামলীতে কিডনি চিকিৎসক মো. কামরুল ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকার শ্যামলীতে কিডনি চিকিৎসক মো. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী প্রথম আলোকে জানান, মামলার এক নম্বর আসামি মঈন উদ্দিনসহ মোট সাতজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার হাসপাতালটিতে যুবদল নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দেয়। পরে যুবদলের কেন্দ্রীয় নেতারা হাসপাতাল পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানা যায়।

চিকিৎসক মো. কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি প্রতিস্থাপনসহ জটিল শল্যচিকিৎসা করে আসছেন। স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়ার কারণে তিনি পরিচিত। করোনাকালীন সময়েও তিনি এক হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেন বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন