Tuesday, October 27, 2026

খুলনায় আত্মপ্রকাশ করল সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম, আহ্বায়ক কাজল ইসলাম


ছবি:



PNN নিউজ ডেস্ক, খুলনা


সাংস্কৃতিক অঙ্গনের স্থবিরতা দূর করা, অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ এবং শুদ্ধ সংস্কৃতির চর্চা ও বিকাশের লক্ষ্য নিয়ে খুলনায় আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনা’।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নগরীর মডার্ণ ফার্নিচার মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংস্কৃতিব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এক বিশেষ সভায় এ ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম মল্লিক।


সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে কাজল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


নবগঠিত কমিটির সদস্যরা হলেন— এস এম বদরুল আলম রয়েল, নাসির জোবেদ, আব্দুল আউয়াল সাগর, মনিরুজ্জামান মোড়ল, এনামুল হক, অ্যাডভোকেট জেবা রহমান, হিমাংশু বিশ্বাস, নুরুল হক লাভলু, সাবিত্রী গাইন নীলিমা, তারক চন্দ্র মণ্ডল, প্রীতিশ কুমার মণ্ডল, শেখ ওমরউদ্দীন, মো. সেলিম রেজা, আবরার আজম, শরিফ মাসনুন সামির, রাফিউল ইসলাম রিফাত আকাশ, এস এম শাহারুজ্জামান সজীব, কামিনী সুলতানা, শেখ তাঈম হোসেন এবং নার্গিস সুলতানা বৈশাখী।


সভায় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার একটি পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করবে। পাশাপাশি খুলনার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে বিভিন্ন সংগঠন ও সংস্কৃতিব্যক্তিত্বদের সমন্বয়ে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে।


আয়োজকরা জানান, অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে ফোরামটি খুলনার সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত ও সক্রিয় করার পাশাপাশি সুস্থ ও শুদ্ধ সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন