Saturday, June 6, 2026

জেলা আমির আটক নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলন জামায়াতের


ছবিঃ ঠাকুরগাঁও জেলার জামায়াতের আমির (সংগৃহীত)

আসিফ মাহমুদ, PNN স্টাফ রিপোর্টার, ঢাকা


৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা আমির আটক হওয়ার ঘটনায় দলীয় অবস্থান পরিষ্কার করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দলের কেন্দ্রীয় নেতারা সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবেন বলে জানা গেছে।


দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ‘আমার দেশ’-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা আমিরকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


উল্লেখ্য, সম্প্রতি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নগদ ৫০ লাখ টাকাসহ আটক করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও দলের প্রতিক্রিয়া জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন