Friday, July 3, 2026

এভারকেয়ার হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, সাক্ষাৎ না করার অনুরোধ চিকিৎসকদের


ফাইল ছবিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা আপাতত দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

বুধবার (১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত মঙ্গলবার তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার তাঁকে দেখতে যান সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে রোগীর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও সেখানে উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নজরুল ইসলাম খানকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হচ্ছে। এ কারণে শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতা-কর্মী ও দর্শনার্থীদের আপাতত হাসপাতালে এসে সাক্ষাৎ করার পরিবর্তে দূর থেকেই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় চিকিৎসা শেষে নজরুল ইসলাম খান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন