Wednesday, April 8, 2026

এসএসসি ২০২৬ এর ফরম পূরণের সময় আবার বাড়ল, শেষ সুযোগ ১২–১৩ এপ্রিল


প্রতীকী ছবিঃ এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা আরও এক দফা বৃদ্ধি করেছে ঢাকা বোর্ড (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা আরও এক দফা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় আগামী ১২ ও ১৩ এপ্রিল শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের শেষ সুযোগ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা ফরম পূরণ করতে পারেনি, তারা বিলম্ব ফি পরিশোধ সাপেক্ষে এই দুই দিনে ফরম পূরণ করতে পারবে। ফি জমা দিতে হবে সোনালী সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে।

বোর্ড কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ১৩ এপ্রিলের পর আর কোনো অবস্থাতেই ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না। তাই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী বাদ না পড়ে।

এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কয়েক দফায় সময় বাড়ানো হয়েছিল। সর্বশেষ ২৪ জানুয়ারি ও ৩১ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। তবে তবুও কিছু শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এটি ফরম পূরণের শেষ সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই অতিরিক্ত সময়ের মধ্যে সব শিক্ষার্থী তাদের ফরম পূরণ সম্পন্ন করতে পারবে এবং কেউ আর পরীক্ষার বাইরে থাকবে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন