Saturday, May 23, 2026

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ


ছবিঃ প্রায় পাঁচ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ বাজার এলাকায় বুধবার (১ এপ্রিল) উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় ‘সেলিম এন্টারপ্রাইজ’-এ বিপুল পরিমাণ তেল মজুত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ।

অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে থাকা ২৬টি ড্রাম থেকে জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে ২৪টি ড্রামে ২০০ লিটার করে এবং বাকি দুইটি ড্রামে ১০০ লিটার করে তেল পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান, “অবৈধ মজুতের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা তেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় বাজারে জ্বালানি তেলের অবৈধ সঞ্চয় রোধে সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন