Friday, September 11, 2026

কুমিল্লার দেবিদ্বারে হোটেলের দেয়াল ধসে এক ব্যক্তি নিহত


ছবিঃ দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামের একজন ব্যক্তি নিহত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে একটি হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চান্দিনা ও দেবিদ্বার উপজেলা সীমান্তবর্তী বাগুর বাজারে মিজানুর রহমানের মালিকানাধীন হোটেলের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় ক্যাশ-টেবিলে বসা অবস্থায় আব্দুস সামাদ দেয়ালের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

স্থানীয়রা লাশ উদ্ধার করে দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামে পাঠান। পরে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, “হঠাৎ করে হোটেলের দেয়াল ধসে পড়ার কারণে আব্দুস সামাদের মৃত্যু হয়েছে। কোনো অপ্রীতিকর অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন