- ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাঙামাটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি-২৯৯ নম্বর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের অনুযায়ী, তিনি মোট ২ লাখ ২৯ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এ আসনে মোট ২১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট দীপেন দেওয়ান পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট। ফলে জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৮ হাজার ভোটের ওপরে।
রাঙামাটির সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানিয়েছেন, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭। এর মধ্যে ৫৩.৭৬ শতাংশ ভোট পড়েছে। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৬৬, এবং বাতিল হয়েছে ১০ হাজার ১১২ ভোট।
গণভোটে এই আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৭১,৭১৯ জন এবং ‘না’ ভোট পড়েছে ১৭,৯৮০৫ জন ভোটারের।
রাঙামাটি-২৯৯ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়াও অন্যান্য প্রার্থীদের ভোটের হিসাব নিম্নরূপ:
রিকশা প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী আবু বকর সিদ্দিক: ২২,৭১৫ ভোট
হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজী জসিম উদ্দিন: ৩,৬৭২ ভোট
লাঙল প্রতীকে জাতীয় পার্টির অশোক তালুকদার: ২,৯৭৪ ভোট
কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা: ১,০৭০ ভোট
ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের আবুল বাশার: ৪৪৯ ভোট
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ব্যবধান এবং ভোটারের উচ্চ উপস্থিতি প্রমাণ করছে রাঙামাটিতে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। দীপেন দেওয়ান তার নির্বাচনী এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, যা ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।