Sunday, April 19, 2026

'আমার সিদ্ধান্ত চূড়ান্ত': পাকিস্তান দলে ফেরার সব জল্পনা থামালেন মোহাম্মদ আমির


ফাইল ছবিঃ মোঃ আমির (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

পাকিস্তানের বাঁহাতি সাবেক পেসার মোহাম্মদ আমির স্পষ্ট জানিয়েছেন, তিনি জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা করছেন না। সম্প্রতি ক্রিকেটপাড়ায় তার জাতীয় দলে ফিরতে পারে এমন গুঞ্জন ছড়ালে তিনি একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত চূড়ান্ত ঘোষণা করেন।

আমির বলেন, “গত কয়েকদিন ধরে শুনছি আমি আবার ক্রিকেটে ফিরছি। আমি এ নিয়ে কোনো আলোচনা করিনি এবং এমন কোনো পরিকল্পনা নেই। আমার সিদ্ধান্ত চূড়ান্ত।” তিনি আরও যোগ করেন, “আমার ভক্তরা চাই আমি ফিরে আসি, কিন্তু পাকিস্তান ক্রিকেটকেও এগিয়ে যেতে হবে। তরুণ খেলোয়াড়দের আরও শক্তিশালী করতে হবে, যেন তারা শিরোপা জিততে পারে।”

মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো ২০২৪ সালের ১৪ ডিসেম্বর অবসর ঘোষণা করেন। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার অবসর নেওয়ার পর, ২০২৪ সালের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।

তিনি তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, পাশাপাশি সাবেক ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) সংযুক্ত দেখতে চান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL