- ১৫ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় জিম্বাবুয়ের পেসার Blessing Muzarabani-কে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে Pakistan Cricket Board। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি।
জানা গেছে, চলতি মৌসুমে পিএসএলের দল Islamabad United ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের বদলি হিসেবে মুজারাবানিকে দলে নেয়। তবে পরে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি Kolkata Knight Riders থেকে প্রস্তাব পেয়ে পিএসএল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই ডানহাতি পেসার।
এর আগে আইপিএলের নিলামে অবিক্রীত থাকলেও পরবর্তীতে দলে সুযোগ পান মুজারাবানি। কলকাতা দলে শূন্যতা তৈরি হওয়ায় তাকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু পিএসএলের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় অন্য লিগে যোগ দেওয়াকে চুক্তিভঙ্গ হিসেবে বিবেচনা করে পিসিবি।
পিসিবির শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করে এই নিষেধাজ্ঞা দেয় বলে জানা গেছে। ফলে আগামী দুই মৌসুম পিএসএলসহ পাকিস্তানের কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
উল্লেখ্য, গত মৌসুমেও একই ধরনের ঘটনায় শাস্তির মুখে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ, যিনি পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
এদিকে, চলতি মৌসুমে আরও কয়েকজন ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার Dasun Shanaka ও অস্ট্রেলিয়ার Spencer Johnson একই পথে হাঁটলেও এখনো তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি পিসিবি।