Thursday, June 4, 2026

জয় পেয়েও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ


ছবিঃ অ্যাটলেটিকো মাদ্রিদ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জয় পেয়েও শেষ পর্যন্ত আসর থেকে বিদায় নিতে হয়েছে এফসি বার্সেলোনাকে। মঙ্গলবার (১৪ এপ্রিল) অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে ছিল বার্সেলোনা। প্রথমার্ধের ২৪ মিনিটের মধ্যেই দুই গোল করে দলকে এগিয়ে দেন তরুণ তারকা লামিন ইয়ামাল ও ফরোয়ার্ড ফেরান তোরেস। এতে দুই লেগ মিলিয়ে সমতায় ফিরে আসে কাতালানরা।

তবে বেশিক্ষণ সেই সমতা ধরে রাখতে পারেনি তারা। ৩১ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে একটি গুরুত্বপূর্ণ গোল করে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন ফরোয়ার্ড আদেমোলা লুকমান। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বার্সা। ফেরান তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পাশাপাশি দানি ওলমো ও রবার্ট লেভানডোভস্কিও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচের শেষদিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা, যা তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে আরও কঠিন করে তোলে।শেষ পর্যন্ত ম্যাচে জয় পেলেও সমষ্টিগত ফলাফলে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বার্সেলোনাকে। অন্যদিকে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ, যা ক্লাবটির জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই লিভারপুলের বিপক্ষে জয় পেয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন