- ০৩ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর চেয়ারম্যান হিসেবে মহসিন নাকভি দায়িত্ব নিতে যাচ্ছেন—এমন গুঞ্জন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি স্পষ্টভাবে নাকচ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নিজেই।
সোমবার (১৩ এপ্রিল) করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে কোনো সত্যতা নেই। এ সময় তিনি বলেন, বর্তমানে তার ওপর একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং নতুন করে আর কোনো দায়িত্ব নেওয়ার পরিকল্পনা নেই।
সম্প্রতি গুঞ্জন ওঠে, Mohsin Naqvi একসঙ্গে আইসিসি চেয়ারম্যান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট এবং পিসিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। তবে এই জল্পনা তিনি সরাসরি অস্বীকার করেছেন।
এদিকে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়েও কথা বলেন পিসিবি চেয়ারম্যান। তিনি জানান, স্টেডিয়ামে দর্শক উপস্থিতি বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী Shehbaz Sharif-এর সঙ্গে আবারও আলোচনা করবেন বলে জানান তিনি।
নাকভি বলেন, পিসিবি চায় দর্শকদের আবার মাঠে ফিরিয়ে এনে টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করতে। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড।