Thursday, November 12, 2026

আইইবি খুলনা কেন্দ্রের ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন ভোট গণনা চলছে


প্রতীকী ছবিঃ দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা 


দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) খুলনা কেন্দ্রের ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন আজ ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে. "প্রযুক্তি দিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই নির্বাচনে সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।


নির্বাচনে খুলনা কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন:


চেয়ারম্যান: প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম এম এ হাশেম (মেম্বারশিপ নং: F/06343) ভিসি-চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড এইচআরডি): ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম (জুয়েল) (মেম্বারশিপ নং: F/08150) সম্মানিত সম্পাদক (Honorary Secretary): প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন (মেম্বারশিপ নং: F/11517) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য (খুলনা কেন্দ্র): প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাশুদ (মেম্বারশিপ নং: F/08509)


এছাড়াও আইইবি খুলনা কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে আরও বেশ কয়েকজন প্রকৌশলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন ইঞ্জিনিয়ার কাজী মোহাঃ সাবিরুল আলম, ইঞ্জিনিয়ার শামীম জেহাদ, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. শাহজাহান আলী, ইঞ্জিনিয়ার এস. এম. এ. কাইউম, ডা. ইঞ্জিনিয়ার মো. সালাহ উদ্দিন ইউসুফ, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মনির হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার এখলাসুর রহমান চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাক বখতিয়ার, ইঞ্জিনিয়ার এস. কে. মোহাঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হাসান আলী, ইঞ্জিনিয়ার তারেক আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল বিমন, ইঞ্জিনিয়ার মো. সাইফুল্লাহ আল মামুন এবং ইঞ্জিনিয়ার মো. তৌফিকুর রহমান।


প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ সাধনা এবং সংগঠনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদৃঢ় করতে এই নির্বাচন বিশেষ তাৎপর্য বহন করে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন