Wednesday, February 4, 2026

আগামী ২ ফেব্রুয়ারি খুলনা ও যশোরের নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান


ফাইল ছবিঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসবেন। সফরের অংশ হিসেবে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

খুলনা ২ আসনের ধানের শীষের প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, তারেক রহমান সফরের শুরুতে সোমবার সকালে খুলনার খালিশপুর প্রভাতী হাইস্কুলের মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। সভা শেষ করে তিনি যশোরের উদ্দেশে রওনা দেবেন। 

বেলা ১২টায় যশোর শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। যশোরে এটি তারেক রহমানের প্রথম আগমন বলে জানিয়েছে দলীয় সূত্র।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, সমাবেশে যশোর ছাড়াও মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও নড়াইল জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। তিনি আশা করছেন, দুপুর ১২টা থেকে জনসমাগম শুরু হবে।

তিনি আরও জানান, “তারেক রহমানকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাবেশ হতে পারে। শহরের ভিতরে মাঠের সীমাবদ্ধতার কারণে জনদুর্ভোগ এড়াতে উপশহর ডিগ্রি কলেজের বিশাল মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে।” যশোরের সমাবেশ শেষে তারেক রহমান ঢাকায় ফিরে যাবেন বলে জানানো হয়েছে।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন