Tuesday, November 3, 2026

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২,০৬০ টাকা


ছবিঃ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিলিন্ডারপ্রতি দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে কমিশন। ঘোষিত দর রাত ৮টা থেকে কার্যকর হওয়ার কথা।

তবে বিইআরসির নির্ধারিত দরে বাজারে এলপিজি না পাওয়ার অভিযোগ রয়েছে। গত মাসে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপরও রাজধানীর বিভিন্ন এলাকায় সিলিন্ডারটি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

নতুন মূল্য কার্যকর হওয়ার পর বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন