Wednesday, April 8, 2026

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা


ছবিঃ সোনা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি। এতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দাম বৃদ্ধির প্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত নতুন দর অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫২,৪০৯ টাকা

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪০,৯২০ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০৬,৫১১ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬৮,১৯৫ টাকা

এর আগে গত ৬ এপ্রিল স্বর্ণের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বড় ধরনের বৃদ্ধি পেল স্বর্ণের দাম।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী—

  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৮৯০ টাকা

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ৫,৫৯৯ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪,৭৮২ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩,৬১৬ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৫৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার।

রুপার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। চলতি বছরে ৩২ বার দামের পরিবর্তন হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৪ বার কমেছে।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় চাহিদার কারণে স্বর্ণ ও রুপার দামে এমন ওঠানামা অব্যাহত থাকতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন