Wednesday, April 22, 2026

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা


প্রতীকী ছবিঃ বিএনপির লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রেস উইং সূত্রে প্রার্থীদের নাম জানা গেছে।

ঘোষিত তালিকায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

এছাড়াও তালিকায় রয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, নেওয়াজ হালিমা আরলী, সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ এবং প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইনসহ আরও কয়েকজন।

দলীয় সূত্র জানায়, গত ১৭ এপ্রিল থেকে প্রার্থীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রক্রিয়ায় সাত শতাধিক আগ্রহী প্রার্থী আবেদন জমা দেন। মনোনয়ন বোর্ডের সদস্যরা যাচাই-বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করেন।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে, যা সাধারণ আসনের অনুপাতে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মধ্যে বণ্টন করা হবে।

দলীয় নেতারা আশা করছেন, ঘোষিত প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়ে সংসদে নারীর প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন