Sunday, October 25, 2026

এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু


ফাইল ছবিঃ সংসদ সদস্য মাহমুদা মিতু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির বর্তমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য মাহমুদা মিতুকে। সদস্যসচিব হয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মনজিলা ঝুমা।

রোববার (২৫ অক্টোবর) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মাহমুদা মিতু, সদস্যসচিব হিসেবে নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠক হিসেবে মনজিলা ঝুমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে কমিটির অন্য পদগুলোতে কারা থাকছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন