Saturday, June 6, 2026

সিরাজদিখানে ১১ দিন ধরে নিখোঁজ যুবক, দিশেহারা পরিবার


ফাইল ছবিঃ নিখোঁজ সঞ্জিব মন্ডল। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মধুটুকি গ্রামের বাসিন্দা সঞ্জিব মন্ডল (৩৭) গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সঞ্জিব মন্ডল ঢাকার স্বামীবাগ এলাকায় একটি কম্পিউটার দোকানে কাজ করতেন। গত ১০ এপ্রিল সকালে কর্মস্থল থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার আগের দিন ভোরে বড় ভাইয়ের সঙ্গে তার শেষবারের মতো ফোনে কথা হয়। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, যা রহস্যকে আরও ঘনীভূত করেছে।

পরিবার জানায়, সঞ্জিব মন্ডলের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে শার্ট ও প্যান্ট ছিল।

অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তার বড় ভাই গত ১৯ এপ্রিল ঢাকার গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে বিষয়টি স্থানীয় সাংবাদিকদেরও অবহিত করা হয়েছে।

সঞ্জিবের বড় ভাই বলেন, “এতদিন ধরে কোনো খোঁজ না পেয়ে আমরা খুবই চিন্তিত। পুলিশকে জানিয়েছি, কিন্তু এখনো কোনো তথ্য পাইনি।”

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

পরিবারের পক্ষ থেকে সঞ্জিব মন্ডলের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন