Monday, April 13, 2026

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা


ফাইল ছবিঃ শেখ হাসিনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো চুক্তি বাংলাদেশ সরকার করবে না। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার। পাশাপাশি আগামী সপ্তাহে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলেও তিনি জানান।

এ ছাড়া হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফর নিয়ে তিনি বলেন, প্রথম বিদেশ সফর কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সার্কভুক্ত কোনো দেশে সফরের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন