Wednesday, April 8, 2026

রামেক হাসপাতালে হামের উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু


ছবিঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এ মৃত্যুর ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত শিশুদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ নিয়ে চলমান সংক্রমণে উদ্বেগ আরও বেড়েছে।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

বর্তমানে Rajshahi Medical College Hospital-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এর আগে, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় একই উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন