Monday, October 26, 2026

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযান, গ্রেফতার ১৮


প্রতীকী ছবিঃ গ্রেফতা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী 

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার ১৮ জনের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ৭ জন। এছাড়া মাদকসংক্রান্ত মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা ও ডিবি পুলিশ নিয়মিতভাবে পৃথক অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন