Friday, April 17, 2026

কোম্পানির আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত


ফাইল ছবিঃ এনবিআর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

কোম্পানি পর্যায়ের করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে National Board of Revenue (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

সোমবার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে একাধিক দফায় সময় বাড়ানোর পর সর্বশেষ নির্ধারিত সময়সীমা ছিল ১৫ এপ্রিল।

এনবিআরের করনীতির দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তি করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) ছাড়া অন্যান্য করদাতাদের ক্ষেত্রে এই সময় বৃদ্ধি প্রযোজ্য হবে। অর্থাৎ মূলত কোম্পানি ও অন্যান্য প্রাতিষ্ঠানিক করদাতারাই এই বাড়তি সময়ের সুবিধা পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠানের রিটার্ন প্রস্তুত সম্পন্ন না হওয়ায় করদাতাদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করদাতারা যথাযথভাবে রিটার্ন প্রস্তুত ও দাখিলের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন