Friday, September 11, 2026

জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত


ছবিঃ দোকান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের চলমান উদ্যোগকে সমর্থন জানিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, এখন থেকে ঢাকাসহ সারা দেশের দোকানপাট, শপিংমল ও বাণিজ্যিক বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের বিদ্যুৎ ব্যবহার কমাতে সরকারের প্রচেষ্টাকে সহায়তা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর শাখার স্ট্যান্ডিং কমিটির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করে দোকান বন্ধ করবেন।

তবে কিছু সেবামূলক প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের বাইরে থাকবে। বিশেষ করে হোটেল-রেস্টুরেন্ট, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি প্রয়োজনীয় সেবার সঙ্গে সংশ্লিষ্ট দোকানগুলো আগের মতোই খোলা রাখতে পারবে।

ব্যবসায়ী নেতারা মনে করছেন, সাময়িক এই উদ্যোগ বিদ্যুৎ সাশ্রয়ে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জাতীয় সংকট মোকাবিলায় সহায়ক হবে। একই সঙ্গে তারা সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন