Wednesday, February 25, 2026

গার্ড অব অনারে দায়িত্ব নিলেন নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির


ছবিঃ নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বুধবার সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দেওয়া প্রজ্ঞাপন জারি করে। নতুন আইজিপি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫৩ম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগদান করেন।

মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩, ৫ ও ৭ এপিবিএনের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। মো. আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যার জনক।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন