Thursday, April 16, 2026

এপ্রিলের প্রথমার্ধে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, বেড়েছে ২৫ শতাংশের বেশি


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে মোট ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলের ১৩ ও ১৪ তারিখ এই দুই দিনেই দেশে এসেছে ১৭১ মিলিয়ন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। সংশ্লিষ্টরা বলছেন, মাসের শুরুতেই এই প্রবাহ অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দিচ্ছে।

গত বছরের এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি বছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২৫ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৩ হাজার ৬৯ মিলিয়ন ডলার। এ হিসাবে সার্বিকভাবে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ৬ শতাংশ।

অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় এই প্রবৃদ্ধি আরও জোরদার হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিভিন্ন প্রণোদনা ও নীতিগত সহায়তা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও এই ধারা ধরে রাখতে সহায়ক হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন