Saturday, June 13, 2026

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা


প্রতীকী ছবিঃ ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়। এতে প্রকৌশলী মো. শেখ জামাল (আবির) আহ্বায়ক, প্রকৌশলী ফয়সাল আলম সোহেল সদস্য সচিব এবং প্রকৌশলী মো. আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আরও বেশ কয়েকজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে বিভাগভিত্তিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং সংগঠক পদেও বিভিন্ন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, দেশের কারিগরি শিক্ষা খাত ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তারা কাজ করবেন। একই সঙ্গে তরুণ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।

এনডিইএর নতুন কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চল ও পেশাগত খাতের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে শিগগিরই কর্মপরিকল্পনা ঘোষণা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কারিগরি ও প্রযুক্তি খাতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরতে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন