Sunday, April 5, 2026

ঈদুল আজহায় ‘বিদায়’ নিয়ে ফিরছেন দীঘি, শুটিংয়ের বাকি কাজ দ্রুত শেষের পরিকল্পনা


ফাইল ছবিঃ প্রার্থনা ফারদিন দীঘি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমার মাধ্যমে নতুনভাবে আলোচনায় আসা চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি আবারও বড় পর্দায় ফিরছেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে প্রস্তুত হচ্ছে তার নতুন সিনেমা বিদায়।

ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হওয়া শুটিং নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় মুক্তির সময়সূচি পিছিয়ে যায়। জানা গেছে, খুব শিগগিরই ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে এবং ঈদুল আজহাতেই মুক্তির সম্ভাবনা জোরালো।

ছবিটি নিয়ে দীঘি বলেন, মালয়েশিয়ায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এখনো বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের কাজও সম্পন্ন করা হয়নি। তবে শিগগিরই শিডিউল চূড়ান্ত করে কাজ শেষ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘বিদায়’ সিনেমার বিশেষত্ব হিসেবে নির্মাতা ও সংশ্লিষ্টরা বলছেন, এখানে প্রচলিত ধারার একক নায়ক নেই; বরং গল্পই মূল আকর্ষণ। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু।

ছবিটি সম্পর্কে দীঘির প্রত্যাশা, এটি দর্শকের মনে দীর্ঘসময় প্রভাব ফেলবে। তার মতে, গল্পে আবেগ ও বাস্তবতার এমন মিশেল রয়েছে, যা দর্শককে নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে নিতে সাহায্য করবে।

এদিকে, ‘বিদায়’ ছাড়াও দীঘি আরও একটি প্রকল্প নিয়ে ব্যস্ত রয়েছেন। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি। সেটিও একই সময়, অর্থাৎ ঈদুল আজহার মৌসুমেই মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ‘বিদায়’ সিনেমাটি পারিবারিক দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী ও অর্থবহ অভিজ্ঞতা হয়ে উঠবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন