Wednesday, March 11, 2026

বাবার মৃত্যু সইতে না পেরে ঈশ্বরদীতে যুবকের আত্মহত্যা


ফাইল ছবিঃ আলিফ ইসলাম। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা

পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আলিফ ইসলাম (১৯) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১০ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম। তিনি ঈশ্বরদী উপজেলার হাসপাতাল রোড এলাকায় দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান পরিচালনা করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক ও অনিশ্চয়তা।

বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন তার ছেলে আলিফ ইসলাম। পরিবারের সদস্যদের অজান্তে তিনি বিষপান করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১০ দিন চিকিৎসা চলার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, বাবা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আলিফ ইসলাম নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১০ মার্চ, ২০২৬
Illegal Fuel Stockpiling in Bhanga, Faridpur:...