Tuesday, February 24, 2026

ভিনিসিয়ুসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে প্রেস্তিয়ান্নি সাময়িক নিষিদ্ধ


ছবিঃ ভিনিসিয়ুসের সঙ্গে তর্কাতর্কির সময়ে জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

রিয়াল মাদ্রিদ–এর ব্রাজিলিয়ান তারকা বিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকা’র আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইউইএফএ। ফলে বুধবার রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে উয়েফা জানায়, ক্লাব প্রতিযোগিতায় পরবর্তী ম্যাচের জন্য প্রেস্তিয়ান্নিকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একজন নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে বেনফিকার মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফ ম্যাচে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, ম্যাচ চলাকালে প্রেস্তিয়ান্নি ভিনিসিয়ুসকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন। একমাত্র গোলটি করার পর প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে এবং রিয়ালের খেলোয়াড়রা মাঠ ছাড়ার কথাও ভাবছিলেন।

রিয়াল তারকা কিলিয়ান এমবাপে অভিযোগ করেন, প্রেস্তিয়ান্নি একাধিকবার ভিনিসিয়ুসকে অবমাননাকর শব্দে সম্বোধন করেছেন। যদিও ম্যাচ শেষে ভিনিসিয়ুস সরাসরি কিছু বলেননি, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বর্ণবাদের বিরুদ্ধে কড়া অবস্থান জানান।

উয়েফার নিয়ম অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে বেনফিকা তাদের খেলোয়াড়ের পক্ষে অবস্থান নিয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে সহযোগিতা করবে এবং ঘটনার নিরপেক্ষ মূল্যায়ন প্রত্যাশা করে।

অন্যদিকে প্রেস্তিয়ান্নি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি কখনো বর্ণবাদী মন্তব্য করেননি এবং বিষয়টি ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন