Sunday, April 19, 2026

ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তন: শুভমান গিল হতে চলেছেন ওয়ানডে অধিনায়ক


ফাইল ছবিঃ শুভমান গিল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির মতো তারকারা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এবং রোহিত শর্মা ও বিরাট কোহলিও তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভবিষ্যতের জন্য দলকে নতুন নেতৃত্ব দিতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুভমান গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক করার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি টেস্ট দলের অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে কাজ করছেন। নির্বাচক কমিটির লক্ষ্য হলো ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে গিলকে পর্যাপ্ত সময় দিয়ে দলকে নেতৃত্ব দেওয়া এবং নিজের অধিনায়কত্বের দক্ষতা প্রমাণ করার সুযোগ দেয়া।

এই পরিবর্তনের ফলে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন অস্ট্রেলিয়া সফরই তার অধিনায়কত্বে শেষ সিরিজ হতে পারে। ২০২৭ বিশ্বকাপে রোহিতের বয়স ৪০ বছর হবে, যা একমাত্র ফরম্যাটে খেলে ফর্ম ও ফিটনেস ধরে রাখা কঠিন করে তুলতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, গিলকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা এখন শুধু সময়ের ব্যাপার। এছাড়াও ধারণা করা হচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি সূর্যকুমার যাদবের পরিবর্তে ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL