- ০৭ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই মির্জা ফখরুল সিঙ্গাপুরে গেছেন। চিকিৎসা শেষে প্রায় এক সপ্তাহ পর তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত বছরের ৬ এপ্রিলও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল ও তাঁর স্ত্রী।
দলের নেতাকর্মীরা জানিয়েছেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে দ্রুতই তিনি দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন।