Monday, February 9, 2026

সূত্রাপুরে মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ফাইল ছবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর সূত্রাপুর থানার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের ছাত্রী ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলতাবাজারের পানির পাম্প সংলগ্ন একটি মেসে এই ঘটনা ঘটে। নিহত রাকিবার বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানিয়েছে পুলিশ।

সূত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, রাত আনুমানিক ১০টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি কক্ষ থেকে রাকিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

পুলিশ আরও জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন