Monday, April 20, 2026

রাইজিং স্টারস এশিয়া কাপ: সেমিফাইনালে বাংলাদেশ বনাম ভারত


ছবিঃ বাংলাদেশ বনাম ভারত (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল ও ভারত ‘এ’ দল। কাতারের দোহায় শুক্রবার অনুষ্ঠিত এই ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ভারত ‘এ’ দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

চলমান আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়ে তারা সেরা চার দলের মধ্যে নিশ্চিতভাবে জায়গা করে নিয়েছে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে মাত্র ৬ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ, তবু ‘এ’ গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখে আকবর আলীর দল।

অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দল। গ্রুপের তিন ম্যাচে সবকটিতে জয় পেয়ে পাকিস্তান ‘এ’ দল গ্রুপসেরা হয়েছে। বাংলাদেশ এখন ভারতের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে।

বাংলাদেশ ‘এ’ দলের একাদশ:
হাবিবুর রহমান সোহান, জিশান আলম, জাওয়াদ আবরার, আকবর আলী (উইকেটকিপার ও অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলি, এসএম মেহরব, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল।

ভারত ‘এ’ দলের একাদশ:
প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নমন ধীর, নেহাল ওয়াধেরা, জিতেশ শর্মা (উইকেটকিপার ও অধিনায়ক), হর্ষ দুবে, আশুতোষ শর্মা, রামানদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, গুরজাপনীত সিং, সুয়াশ শর্মা।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL