Thursday, April 30, 2026

নয় গোলের রোমাঞ্চে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি


ছবিঃ পিএসজি টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ-এর সেমিফাইনালের প্রথম লেগে এক অবিশ্বাস্য ম্যাচ উপহার দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই - বায়ার্ন মিউনিখ। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ লড়াইয়ে ৫-৪ গোলের নাটকীয় জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল পিএসজি।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শুরুতে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন হ্যারি কেন । তবে দ্রুত ঘুরে দাঁড়ায় পিএসজি। সমতা ফেরান খভিচা কভারাটসখেলিয়া, পরে হেড থেকে দলকে এগিয়ে নেন জোয়াও নেভেস। প্রথমার্ধের শেষদিকে আবারও গোল করে ম্যাচে সমতা ফেরান মাইকেল ওলিস

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে আবারও এগিয়ে দেন উসমান ডেমবেলে। বিরতির পর পিএসজির আক্রমণের ঝড় আরও তীব্র হয়। আশরাফ হাকিমি-এর সহায়তায় দ্বিতীয় গোল করেন কভারাস্খেলিয়া এবং কিছুক্ষণের মধ্যেই ডেম্বেলের আরেকটি গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।

তবে হাল ছাড়েনি বায়ার্ন। জোশুয়া কিমিচ-এর ফ্রি-কিক থেকে গোল করেন Dayot Upamecano। পরে কেইনের পাস থেকে গোল করে ব্যবধান কমান লুইস দিয়াজ। শেষদিকে আরও সুযোগ তৈরি হলেও আর গোল না হওয়ায় ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।

এই ম্যাচে মোট ৯টি গোল হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে দুই দল। পুরো ম্যাচজুড়ে দ্রুত গতির আক্রমণ ও নিখুঁত ফিনিশিং ফুটবলপ্রেমীদের জন্য ছিল এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা।

এ জয়ের ফলে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে মিউনিখ-এ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে পিএসজিকে। সেই ম্যাচেই নির্ধারিত হবে কে জায়গা করে নেবে এবারের ফাইনালে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন