- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ইউনিট ‘বি’ (কলা ও আইন অনুষদ)–এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ পোর্টালে লগইন করে ফল দেখতে পারবেন।
ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল প্রকাশের পাশাপাশি ভর্তি–সংক্রান্ত পরবর্তী ধাপ সম্পর্কে নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর শিক্ষার্থীদের পরবর্তী কার্যক্রম হিসেবে বিষয় পছন্দ (সাবজেক্ট চয়েস) নির্ধারণ করতে হবে। বিষয় নির্বাচনসহ ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত সব ধরনের আপডেট ও সময়সূচি নিয়মিতভাবে ওয়েবসাইটে জানানো হবে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।