- ০৫ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এবছর বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণের কারণে পরীক্ষা মোট সাতটি শিফটে আয়োজন করা হয়।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, রবিবার (২৮ ডিসেম্বর) তিনটি শিফটে এবং সোমবার (২৯ ডিসেম্বর) চারটি শিফটে এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্রুত ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ রোল নম্বরের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। পরবর্তী ভর্তি কার্যক্রম ও মেধাতালিকা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।