Thursday, February 5, 2026

হাবিপ্রবির ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


ছবিঃ হবিপ্রবি ক্যাম্পাস (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। দিনাজপুর

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল দেখতে হলে আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ Application ID ও Password ব্যবহার করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, যেসব পরীক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণ করাতে আগ্রহী, তারা আগামী ৩০ ও ৩১ জানুয়ারি আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ফি এক হাজার টাকা। ফি পরিশোধের নিয়ম ও অন্যান্য নির্দেশনা পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষায় ৩০ বা তার বেশি নম্বর পাওয়া প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তারা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে বিভাগ ও বিষয়ভিত্তিক পছন্দক্রম পূরণ করবেন। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীর পছন্দক্রম গ্রহণ করা হবে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

পছন্দক্রম পূরণ সংক্রান্ত কোনো জটিলতা বা কারিগরি সমস্যার ক্ষেত্রে পরীক্ষার্থীদের সহায়তার জন্য হটলাইন চালু রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজন হলে ০১৭২৯২৬৬২৪৬ অথবা ০১৮২২০২৬২২২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন