Sunday, April 19, 2026

গুয়াহাটি টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের বিশ্বরেকর্ড গড়লেন এইডেন মার্করাম


ছবি: এইডেন মার্করাম। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবং ফিল্ডার এইডেন মার্করামএক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড স্থাপন করেছেন। ব্যাট হাতে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৮১ বলে ৩৮ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ বলে ২৯ রান করেছিলেন, তবে ফিল্ডিংয়ে তার পারফরম্যান্স ছিল আরও চোখে পড়ার মতো।

মার্করাম ভারতের দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি ক্যাচ নেন, যা তাকে নতুন বিশ্বরেকর্ডের অধিকারী করেছে। এর আগে ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ৮টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের আজিঙ্কা রাহানে। মার্করামের এই রেকর্ড তার সপ্তম ক্যাচের মাধ্যমে গড়ে ওঠে।

প্রথম ইনিংসে মার্করাম পাঁচটি ক্যাচ স্লিপে দাঁড়িয়ে নেন। দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত তিনি চারটি ক্যাচ নেন, যার মধ্যে তিনটি স্লিপে এবং একটি গালিতে।

টেস্টে এক ম্যাচে ৭টি ক্যাচ নেওয়া খেলোয়াড়দের মধ্যে ভারত থেকে আছেন লোকেশ রাহুল (২০১৮, ইংল্যান্ড) ও যুজবেন্দ্র সিং (১৯৭৭, ইংল্যান্ড)। এছাড়াও তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্রেগ চ্যাপেল, ম্যাথু হেইডেন, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং এবং শ্রীলঙ্কার হাশান তিলকারত্নে। বাংলাদেশ থেকে সর্বোচ্চ এক ম্যাচে ৫টি ক্যাচ নেওয়া খেলোয়াড় হিসেবে আছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম।

গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চতুর্থ দিনের খেলা শেষ করে ২ উইকেটে ২৭ রান নিয়ে। পঞ্চম দিনের খেলা চলাকালীন স্বাগতিক ভারত ৭ উইকেটে ১৩৮ রান তুলেছে। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা ও নিতিশ কুমার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL