Sunday, April 19, 2026

সাকিবের পোস্টার নিয়ে গ্যালারিতে বাধা, মুখ খুললেন বিসিবি পরিচালক আসিফ আকবর


ফাইল ছবিঃ সাকিব আল হাসান ও আসিফ আকবর (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ফের জাতীয় দলে দেখতে না পেয়ে হতাশ তার ভক্তরা। এই কারণে বিভিন্ন ম্যাচের গ্যালারিতে সাকিবের পোস্টার নিয়ে আসেন অনেক দর্শক, তবে অনেক সময় এই পোস্টার নিয়ে বাধার মুখে পড়তে হয় তাদের। বিষয়টি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে অনেক দর্শক সাকিবের নামসংবলিত প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা পর্যন্ত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে গণমাধ্যমকে আসিফ আকবর বলেন, “যখন সাকিব বাংলাদেশ দলে এসেছে, তখন থেকেই আমি তাকে চিনি। তাকে ১৭-১৮ বছর ধরে চিনি। একজন ক্রিকেটার হিসেবে তাকে মূল্যায়ন করি। বাকিটা বলার দায়িত্ব ডিসিপ্লিনারি কমিটির। সাকিবের পোস্টার গ্যালারিতে ঢুকবে কি না, সেটা তারা নির্ধারণ করবে।”

গত ৫ আগস্টের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। তার বিরুদ্ধে কয়েকটি মামলাও চলমান আছে। তবে আসিফ আকবর জানিয়েছেন, সাকিবকে তিনি শুধুমাত্র ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করতে চান। তিনি বলেন, “সাকিব বাংলাদেশের প্রতি মানুষের একটি সফট কর্নার, সে বাংলাদেশের ব্র্যান্ড। পোস্টার নিয়ে ঢুকবে কি না, সেটা দেখবে ডিসিপ্লিনারি কমিটি।”

এ ঘটনা দর্শকদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেক ভক্ত মনে করছেন, জাতীয় দলের প্রিয় ক্রিকেটারের প্রতি সমর্থন দেখানো উচিত। বিসিবি অবশ্য বিষয়টি নিয়ম ও নিরাপত্তার দিক বিবেচনা করে সমাধান করার চেষ্টা করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL